ইরানে সামরিক অভিযান চালাতে গিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) কাঙ্ক্ষিত সমর্থন না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ‘চরম হতাশাগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন জোটের মহাসচিব মার্ক রুটে। বুধবার (৮ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
মার্ক রুটে ট্রাম্পের সাথে আলোচনাকে ‘খোলামেলা’ ও ‘স্পষ্টভাষী’ হিসেবে বর্ণনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট অনেক ন্যাটো মিত্রের ওপর স্পষ্টভাবেই অসন্তুষ্ট। ট্রাম্পের অভিযোগ, প্রয়োজনের সময় এই জোটকে পাশে পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও তাদের ওপর ভরসা করা যাবে না। এমনকি তিনি ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে ন্যাটো প্রধান পাল্টা যুক্তি হিসেবে উল্লেখ করেন যে, অনেক ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি, আকাশপথ এবং লজিস্টিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছে। এছাড়া ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার প্রয়োজনীয়তার বিষয়েও মিত্রদের সমর্থন ছিল বলে তিনি দাবি করেন। ট্রাম্পের নজিরবিহীন সমালোচনা এবং জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই দুই নেতার বৈঠক আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন