লেবাননের বৈরুতসহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আড়াই শতাধিক মানুষকে হত্যার পর নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আজ বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-দুয়াইর বা খিয়ারবেত আল-দুয়ের এলাকায় এই নতুন হামলা চালানো হয়।
এর আগে গত বুধবার রাতে ইসরাইলের চালানো ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে লেবানন সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। তেল আবিবের এই আক্রমণকে চলমান সংঘাতের অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ারসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
লেবাননের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে, যুদ্ধবিরতির প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও ইসরাইল পরিকল্পিতভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি গত ১৫ মাসে বহুবার লঙ্ঘিত হলেও তা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ইসরাইলের এই আগ্রাসনকে মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে বর্ণনা করেছে লেবানন।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন