ঢাকা নিউজ

বৈশ্বিক সংকটে নিম্ন আয়ের মানুষের খাদ্য ও জীবনযাত্রায় চরম ঝুঁকির সতর্কতা

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধ সাময়িক বন্ধ হলেও এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে যৌথভাবে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থা তিনটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিন বিশ্ব সংস্থার প্রধানরা বিশেষভাবে সতর্ক করেছেন যে, সংঘাতের ফলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর অনিবার্য প্রভাব হিসেবে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষের জন্য খাদ্য সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়বে।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ওই অঞ্চলেই নয়, বরং এর বাইরেও মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে।

সংস্থাগুলো আরও জানিয়েছে, এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং নিম্ন-আয়ের জনগোষ্ঠীর ওপর। বিশেষ করে যেসব দেশ আমদানিনির্ভর অর্থনীতির ওপর টিকে আছে, তাদের জন্য সামনের দিনগুলোতে টিকে থাকা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বৈশ্বিক সংকটে নিম্ন আয়ের মানুষের খাদ্য ও জীবনযাত্রায় চরম ঝুঁকির সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরান যুদ্ধ সাময়িক বন্ধ হলেও এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে যৌথভাবে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থা তিনটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিন বিশ্ব সংস্থার প্রধানরা বিশেষভাবে সতর্ক করেছেন যে, সংঘাতের ফলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর অনিবার্য প্রভাব হিসেবে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষের জন্য খাদ্য সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়বে।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ওই অঞ্চলেই নয়, বরং এর বাইরেও মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে।

সংস্থাগুলো আরও জানিয়েছে, এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং নিম্ন-আয়ের জনগোষ্ঠীর ওপর। বিশেষ করে যেসব দেশ আমদানিনির্ভর অর্থনীতির ওপর টিকে আছে, তাদের জন্য সামনের দিনগুলোতে টিকে থাকা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ