ঢাকা নিউজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে না ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখেও নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় অবস্থান ব্যক্ত করেছে ইরান। চলমান শান্তিচুক্তি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা তেহরানের পরমাণু কর্মসূচি হলেও, বৈঠকে বসার আগেই দেশটি নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ এসলামী জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশটির জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি চালানো বা সমৃদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছিল। তবে ইরানের এই নতুন ঘোষণার ফলে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা ও কূটনৈতিক আলোচনা এক নতুন মোড় নিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে না ইরান

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখেও নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় অবস্থান ব্যক্ত করেছে ইরান। চলমান শান্তিচুক্তি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা তেহরানের পরমাণু কর্মসূচি হলেও, বৈঠকে বসার আগেই দেশটি নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ এসলামী জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশটির জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি চালানো বা সমৃদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছিল। তবে ইরানের এই নতুন ঘোষণার ফলে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা ও কূটনৈতিক আলোচনা এক নতুন মোড় নিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ