ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, নিহত ২

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারানা শহরের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

মারানা শহরের মেয়রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, উড্ডয়ন বা অবতরণের সময় পাইপার পিএ-৩২ মডেলের বিমানটি হঠাৎ রানওয়ে থেকে ছিটকে পড়ে। রানওয়ে থেকে বিচ্যুত হওয়ার পরপরই বিমানটিতে প্রচণ্ড আগুন ধরে যায়।

শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে মাত্র দুইজন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় তারা দুজনেই প্রাণ হারিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

মারানা পুলিশ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং এতে অন্য কোনো বিমান জড়িত ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু ক

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, নিহত ২

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারানা শহরের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

মারানা শহরের মেয়রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, উড্ডয়ন বা অবতরণের সময় পাইপার পিএ-৩২ মডেলের বিমানটি হঠাৎ রানওয়ে থেকে ছিটকে পড়ে। রানওয়ে থেকে বিচ্যুত হওয়ার পরপরই বিমানটিতে প্রচণ্ড আগুন ধরে যায়।

শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে মাত্র দুইজন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় তারা দুজনেই প্রাণ হারিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

মারানা পুলিশ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং এতে অন্য কোনো বিমান জড়িত ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু ক

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ