ঢাকা নিউজ

লেবাননে ইসরাইলি গণহত্যা নিয়ে ওভাল অফিসে ইরানের কড়া প্রতিবাদ বার্তা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরপরই লেবাননে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ সরাসরি এই হামলাকে 'গণহত্যা' হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন।

গত বুধবার যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরপরই লেবাননে ভয়াবহ তাণ্ডব চালায় তেল আবিব। এই নারকীয় হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সাঈদ খাতিবজাদেহ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান তাদের আপত্তির বিষয়টি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যুদ্ধবিরতির কথা বলা আর অন্যদিকে মিত্র দেশ ইসরাইল কর্তৃক লেবাননে গণহত্যা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

ইরানি এই কূটনীতিক আরও স্পষ্ট করেন যে, যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেওয়ার পর মিত্রপক্ষের এমন আক্রমণ মেনে নেওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, একসাথে সব সুবিধা ভোগ করা যায় না এবং লেবাননে ইসরাইলের এই হামলা স্পষ্টত গণহত্যার শামিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরাইলি গণহত্যা নিয়ে ওভাল অফিসে ইরানের কড়া প্রতিবাদ বার্তা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরপরই লেবাননে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ সরাসরি এই হামলাকে 'গণহত্যা' হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন।

গত বুধবার যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরপরই লেবাননে ভয়াবহ তাণ্ডব চালায় তেল আবিব। এই নারকীয় হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সাঈদ খাতিবজাদেহ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান তাদের আপত্তির বিষয়টি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যুদ্ধবিরতির কথা বলা আর অন্যদিকে মিত্র দেশ ইসরাইল কর্তৃক লেবাননে গণহত্যা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

ইরানি এই কূটনীতিক আরও স্পষ্ট করেন যে, যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেওয়ার পর মিত্রপক্ষের এমন আক্রমণ মেনে নেওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, একসাথে সব সুবিধা ভোগ করা যায় না এবং লেবাননে ইসরাইলের এই হামলা স্পষ্টত গণহত্যার শামিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ