ঢাকা নিউজ

টানাপোড়েন ছাপিয়ে কূটনৈতিক টেবিলে রিয়াদ ও তেহরান

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার বরফ গলিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সরাসরি যোগাযোগ করেছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে সংঘাত বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর তেহরান প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এই ঘটনায় রিয়াদ ও দুবাইয়ের মতো শহরগুলো আক্রান্ত হওয়ায় ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক চরম অবনতির দিকে যায়।

এমন সংকটময় পরিস্থিতির পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন। সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটিই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টেলিফোন সংলাপে বর্তমান পরিস্থিতির অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। দুই দেশই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

টানাপোড়েন ছাপিয়ে কূটনৈতিক টেবিলে রিয়াদ ও তেহরান

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার বরফ গলিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সরাসরি যোগাযোগ করেছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে সংঘাত বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর তেহরান প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এই ঘটনায় রিয়াদ ও দুবাইয়ের মতো শহরগুলো আক্রান্ত হওয়ায় ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক চরম অবনতির দিকে যায়।

এমন সংকটময় পরিস্থিতির পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন। সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটিই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টেলিফোন সংলাপে বর্তমান পরিস্থিতির অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। দুই দেশই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ