যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি নস্যাৎ করতে উস্কানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত বুধবার দুই নেতার মধ্যে এক ফোনালাপে এরদোয়ান এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, শান্তি স্থাপনের এই ‘সুযোগের জানালা’ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না এবং একে কাজে লাগিয়ে দ্রুত একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করেছেন যে, মাঠ পর্যায়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। ৪০ দিনের চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর এই সমঝোতাকে বিশ্ববাসীর জন্য বড় স্বস্তির খবর বলেও তিনি অভিহিত করেন।
শান্তি প্রক্রিয়া সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ইরানের পাশেও দাঁড়িয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসুগলু জানিয়েছেন, আর্তমানবতার সেবায় ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বোঝাই তিনটি ট্রাক ইতোমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন