লেবাননে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলার একদিন পরেই হিজবুল্লাহর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা অব্যাহত রাখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরাইলি বাহিনী পূর্ণ শক্তি, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্পের সাথে হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। যারা ইসরাইলি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করবে, তাদের ওপর আঘাত হানা হবে বলেও তিনি সতর্ক করেন।
নেতানিয়াহু আরও উল্লেখ করেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ প্রয়োজন অনুযায়ী এই অভিযান চলবে। আলজাজিরা সূত্রে জানা গেছে, সম্প্রতি লেবাননে ইসরাইলি বাহিনীর চালানো সিরিজ হামলায় ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন