যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর হওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি নস্যাৎ করতে বিভিন্ন 'উস্কানি ও অন্তর্ঘাতমূলক' কর্মকাণ্ড ঘটতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে একে কোনোভাবেই নষ্ট হতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এরদোয়ান এই দুই সপ্তাহের সময়কে একটি 'সুযোগের জানালা' হিসেবে দেখছেন এবং একে কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, কোনো ধরনের উস্কানি ছাড়াই মাঠ পর্যায়ে এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। গত ৪০ দিনের চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর এই সমঝোতাকে বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর বলেও অভিহিত করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পকে এরদোয়ান স্পষ্ট জানান যে, বিশ্বজুড়ে যে উত্তেজনা ও দুর্ভোগ তৈরি হয়েছিল, তা নিরসনে এই দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুরস্ক এই শান্তি প্রক্রিয়া সফল করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এর পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসুগলু জানিয়েছেন, আর্তমানবতার সেবায় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বোঝাই তিনটি ট্রাক ইতোমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন