ঢাকা নিউজ

পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর অতর্কিত হামলা

ছবি : সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাম্পের ম্যানেজার মো. জহিরুল ইসলামকে তেল সংকটের কথা জানানোয় এসআই মনিরুল ইসলামের সামনেই তার ওপর আক্রমণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার পাম্পে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন। ম্যানেজার তেল দিতে অপরাগতা প্রকাশ করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং জাহাঙ্গীর তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় পাম্পে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর সরদার অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলেন এবং পাম্পের লোকজনই উল্টো তার ওপর হামলা করেছে। পাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনা দেখে তারা তাৎক্ষণিক নিবৃত্ত করেন এবং পরে জানতে পারেন যে তেলের সুপারিশ ও প্রশাসনের অনুমতি সংক্রান্ত জটিলতা থেকেই এই ঘটনার সূত্রপাত।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর যুবদল কর্মীর অতর্কিত হামলা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাম্পের ম্যানেজার মো. জহিরুল ইসলামকে তেল সংকটের কথা জানানোয় এসআই মনিরুল ইসলামের সামনেই তার ওপর আক্রমণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার পাম্পে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন। ম্যানেজার তেল দিতে অপরাগতা প্রকাশ করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং জাহাঙ্গীর তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় পাম্পে উপস্থিত পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর সরদার অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলেন এবং পাম্পের লোকজনই উল্টো তার ওপর হামলা করেছে। পাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনা দেখে তারা তাৎক্ষণিক নিবৃত্ত করেন এবং পরে জানতে পারেন যে তেলের সুপারিশ ও প্রশাসনের অনুমতি সংক্রান্ত জটিলতা থেকেই এই ঘটনার সূত্রপাত।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ