ঢাকা নিউজ

বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করেছেন: কূটনৈতিক বিশ্লেষক

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও পাকিস্তানের ভূমিকার বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করেছে। দিল্লির এই অবস্থানকে দেশের ভেতরেই তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং আশা করে এটি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের স্বাধীন চলাচল নিশ্চিত করবে। তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ না করায় কংগ্রেস নেতা রশিদ আলভি এবং বিশ্লেষকরা মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন। রশিদ আলভি মন্তব্য করেন, যে ভূমিকা ভারতের পালন করার কথা ছিল, মোদির অতিমাত্রায় ইসরাইলঘেঁষা নীতির কারণে পাকিস্তান সেই সুযোগ লুফে নিয়েছে।

সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও মনে করেন, পাকিস্তান এখানে একটি অনুঘটক বা 'ক্যাটালিস্ট' হিসেবে কাজ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বিশ্লেষক অশোক সোয়াইন বিষয়টিকে ভারতের জন্য ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে দেখছেন। তার মতে, বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভারতই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইরান—সবার সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে, যা ভারতের কূটনীতিতে অনুপস্থিত।

গ্লোবাল অ্যাফেয়ার্স সাংবাদিক অঞ্জনা শঙ্কর এবং অন্যান্য বিশ্লেষকরাও পাকিস্তানের এই সাফল্যকে বড় অর্জন বলে অভিহিত করেছেন। বিশেষ করে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি নিশ্চিত করাকে পাকিস্তানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীর্ঘ সাত বছর পর চলতি সপ্তাহেই ইরানি তেলবাহী জাহাজ ভারতে পৌঁছানোর কথা রয়েছে। তবে সব মিলিয়ে দেশের অভ্যন্তরে প্রশ্ন উঠছে যে, ভারতের 'বিশ্বগুরু' হওয়ার পথে পাকিস্তান তাদের কূটনৈতিকভাবে ছাড়িয়ে গেল কি না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করেছেন: কূটনৈতিক বিশ্লেষক

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ