ঢাকা নিউজ

গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা

ছবি : সংগৃহীত

ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় ৫৬ বছর বয়সি এই নেতার মুখমণ্ডল বিকৃত হওয়ার পাশাপাশি পা মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ক্ষত থেকে সেরে উঠছেন।

শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মোজতবা খামেনি মানসিকভাবে তীক্ষ্ণ রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তিনি চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সাথে আলোচনার মতো প্রধান প্রধান ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন। তবে গত ৮ মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি এবং তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় তিনি আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে দাবি করেছিলেন যে, মোজতবা খামেনি সম্ভবত পঙ্গু হয়ে গেছেন। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্রের ধারণা, হামলায় তিনি একটি পা হারিয়েছেন, যদিও এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হলে মোজতবা অল্পের জন্য বেঁচে যান। আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও প্রশ্ন উঠছে।.

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় ৫৬ বছর বয়সি এই নেতার মুখমণ্ডল বিকৃত হওয়ার পাশাপাশি পা মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ক্ষত থেকে সেরে উঠছেন।

শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মোজতবা খামেনি মানসিকভাবে তীক্ষ্ণ রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তিনি চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সাথে আলোচনার মতো প্রধান প্রধান ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন। তবে গত ৮ মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি এবং তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় তিনি আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে দাবি করেছিলেন যে, মোজতবা খামেনি সম্ভবত পঙ্গু হয়ে গেছেন। গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্রের ধারণা, হামলায় তিনি একটি পা হারিয়েছেন, যদিও এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হলে মোজতবা অল্পের জন্য বেঁচে যান। আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও প্রশ্ন উঠছে।.

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ