ঢাকা নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর বিভিন্ন উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং অন্যজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং ৮৮৮ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ জনে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৩৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৪৫ জন প্রাণ হারিয়েছেন।

বর্তমানে আক্রান্তদের চিকিৎসা ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তবে সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর বিভিন্ন উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং অন্যজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং ৮৮৮ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ জনে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৩৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১৪৫ জন প্রাণ হারিয়েছেন।

বর্তমানে আক্রান্তদের চিকিৎসা ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তবে সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ