ঢাকা নিউজ

মার্কিন তেল বিশ্বের সেরা ও মধুর, আমদানিকারকদের ডাক দিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসকে বিশ্বের সবচেয়ে সেরা এবং 'সবচেয়ে মধুর' বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে এই জ্বালানি সংগ্রহের জন্য।

ট্রাম্প দাবি করেন, বিশ্বের বড় দুটি তেল অর্থনীতির দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি পরিমাণে এবং উন্নত মানের তেল মজুদ রয়েছে। আমদানিকারকদের উদ্দেশে তিনি বলেন, মার্কিন প্রশাসন আপনাদের জন্য অপেক্ষা করছে, দ্রুত চলে আসুন।

এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে এসেছে।

মূলত ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। চলমান যুদ্ধবিরতি চুক্তির ফলে এই গুরুত্বপূর্ণ শিপিং রুটটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় বাজারে তেলের দাম এখনো বেশ চড়া।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মার্কিন তেল বিশ্বের সেরা ও মধুর, আমদানিকারকদের ডাক দিলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসকে বিশ্বের সবচেয়ে সেরা এবং 'সবচেয়ে মধুর' বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে এই জ্বালানি সংগ্রহের জন্য।

ট্রাম্প দাবি করেন, বিশ্বের বড় দুটি তেল অর্থনীতির দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি পরিমাণে এবং উন্নত মানের তেল মজুদ রয়েছে। আমদানিকারকদের উদ্দেশে তিনি বলেন, মার্কিন প্রশাসন আপনাদের জন্য অপেক্ষা করছে, দ্রুত চলে আসুন।

এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে এসেছে।

মূলত ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। চলমান যুদ্ধবিরতি চুক্তির ফলে এই গুরুত্বপূর্ণ শিপিং রুটটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় বাজারে তেলের দাম এখনো বেশ চড়া।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ