ঢাকা নিউজ

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে এসেনসিয়াল ড্রাগসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

ছবি: সংগ্রহীত

শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন পর্ষদ গঠনের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে। এছাড়াও পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

সরকারি এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এই নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে এসেনসিয়াল ড্রাগসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন পর্ষদ গঠনের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে। এছাড়াও পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

সরকারি এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এই নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ