রাজধানী ঢাকায় আজ রবিবার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাস হওয়া সংক্রান্ত বিষয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকাল ৩টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জনস্বাস্থ্য রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে আজ থেকে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। সকাল ৮টায় বনানীর কড়াইলস্থ এরশাদ মাঠে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
হামের প্রাদুর্ভাব, প্রতিরোধ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জনস্বাস্থ্য বিষয়ক একটি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিএমইউ-এর শহীদ ডা. মিল্টন হলে। সকাল ১০টায় শুরু হওয়া এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর মুক্তিযোদ্ধা হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন