ঢাকা নিউজ

সাড়ে তিন বছর পর হিলি দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

ছবি: সংগ্রহীত

দীর্ঘ ৩ বছর ৬ মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুনরায় গম আমদানি শুরু হয়েছে। শনিবার বিকেলে ভারত থেকে ৩টি ট্রাকে মোট ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল এই গম আমদানি করেছে, যা ভারতের ইজান ট্রেডার্স রপ্তানি করেছে।

অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ভারত সরকার ২০২২ সালের ১৩ মে থেকে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে দীর্ঘ সময় পর গত ১৩ ফেব্রুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। হিলির স্থানীয় আমদানিকারকদের মতে, শনিবারের এই আমদানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে পুনরায় বাণিজ্য সচল করা হলো।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে নিয়মিত গম আমদানি সম্ভব হবে। আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানিকৃত গম যেন দ্রুত বন্দর থেকে খালাস করা যায়, সেজন্য সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

সাড়ে তিন বছর পর হিলি দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘ ৩ বছর ৬ মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুনরায় গম আমদানি শুরু হয়েছে। শনিবার বিকেলে ভারত থেকে ৩টি ট্রাকে মোট ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল এই গম আমদানি করেছে, যা ভারতের ইজান ট্রেডার্স রপ্তানি করেছে।

অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ভারত সরকার ২০২২ সালের ১৩ মে থেকে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে দীর্ঘ সময় পর গত ১৩ ফেব্রুয়ারি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। হিলির স্থানীয় আমদানিকারকদের মতে, শনিবারের এই আমদানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে পুনরায় বাণিজ্য সচল করা হলো।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে নিয়মিত গম আমদানি সম্ভব হবে। আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানিকৃত গম যেন দ্রুত বন্দর থেকে খালাস করা যায়, সেজন্য সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ