ঢাকা নিউজ

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১১

ছবি: সংগ্রহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের এনজিল জেলায় একটি জনপ্রিয় পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে দেহ মেহরি গ্রামের একটি বিনোদনস্থলে এই নৃশংস ঘটনা ঘটে। শুরুতে চারজন নিহতের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও সাতজনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা এগারোতে দাঁড়ায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি ওই বিনোদনস্থলে অবস্থানরত স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। শুক্রবার ছুটির দিন হওয়ায় ওই মাজার সংলগ্ন পিকনিক স্পটটিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। হামলার শিকার ব্যক্তিরা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য ছিলেন বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

হেরাতের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি মাজার থাকায় প্রতিদিন অনেক মানুষ জিয়ারতের জন্য সমবেত হন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১১

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের এনজিল জেলায় একটি জনপ্রিয় পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে দেহ মেহরি গ্রামের একটি বিনোদনস্থলে এই নৃশংস ঘটনা ঘটে। শুরুতে চারজন নিহতের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও সাতজনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা এগারোতে দাঁড়ায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি ওই বিনোদনস্থলে অবস্থানরত স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। শুক্রবার ছুটির দিন হওয়ায় ওই মাজার সংলগ্ন পিকনিক স্পটটিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। হামলার শিকার ব্যক্তিরা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য ছিলেন বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

হেরাতের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি মাজার থাকায় প্রতিদিন অনেক মানুষ জিয়ারতের জন্য সমবেত হন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ