ঢাকা নিউজ

তেল নিতে লাইনে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা: হৃদরোগে স্কুল শিক্ষকের মৃত্যু

ছবি: সংগ্রহীত

রংপুর নগরীর একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেলের সামনে অবস্থিত সুরমা পেট্রোল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান লাহিড়ির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেলের জন্য ওই পাম্পে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান। দীর্ঘ সময় অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। বর্তমানে পুলিশ এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে। নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

তেল নিতে লাইনে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা: হৃদরোগে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

রংপুর নগরীর একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেলের সামনে অবস্থিত সুরমা পেট্রোল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান লাহিড়ির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেলের জন্য ওই পাম্পে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান। দীর্ঘ সময় অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। বর্তমানে পুলিশ এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে। নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ