ঢাকা নিউজ

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু

ছবি: সংগ্রহীত

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করতে রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের সূচনা হয়, যেখানে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়ালি শিক্ষার্থীদের পাঠদান করান।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, একটি পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সূচি অনুযায়ী—শনিবার, সোমবার ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতে শিক্ষকরা বিদ্যালয়ে এসেই ভার্চুয়াল ক্লাস পরিচালনা করবেন এবং শিক্ষার্থীরা নিজ বাড়িতে বসে তাতে অংশ নেবেন।

বর্তমানে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা স্কুলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর এই পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে এটি সারাদেশে কার্যকর করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করতে রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের সূচনা হয়, যেখানে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়ালি শিক্ষার্থীদের পাঠদান করান।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, একটি পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সূচি অনুযায়ী—শনিবার, সোমবার ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতে শিক্ষকরা বিদ্যালয়ে এসেই ভার্চুয়াল ক্লাস পরিচালনা করবেন এবং শিক্ষার্থীরা নিজ বাড়িতে বসে তাতে অংশ নেবেন।

বর্তমানে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা স্কুলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর এই পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে এটি সারাদেশে কার্যকর করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ