রাজশাহী বিভাগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৫১ জন নারী নেত্রী ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার পর্যন্ত এই সংখ্যক ফরম বিক্রি হলেও আজ রবিবার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভাগটিতে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ৫টি সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রীদের ব্যপক দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে।
বিভাগীয় শহর রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে হেভিওয়েট ও তৃণমূলের নারী নেত্রীরা এই লড়াইয়ে শামিল হয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহান পান্না, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শিল্পী কনকচাঁপা এবং রুমানা মাহমুদ। এছাড়া বগুড়া, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা মনোনয়ন ফরম তুলেছেন এবং অনেকে ফরম তোলার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বিভাগের ৩৯টি আসনের মধ্যে গত নির্বাচনে বিএনপি ২৯টি এবং জামায়াত জোট ১০টি আসনে জয়লাভ করেছে। তবে সংরক্ষিত আসনগুলোর মধ্যে বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে চূড়ান্ত আসন বণ্টন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। প্রাপ্ত আসনের ভিত্তিতে আগামী ১২ মে’র আগে এলাকাভিত্তিক এই আসন বণ্টনের বিষয়টি সুরাহা হতে পারে। এদিকে জামায়াতের পক্ষ থেকে সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন