টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই মূল্যের ফলে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ এখন থেকে প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকায় পাওয়া যাবে।
এর আগে গত বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের জুয়েলারি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অতিরিক্ত প্রদান করতে হবে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন