ঢাকা নিউজ

এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি বলে জানালেন ইরানের মুখপাত্র

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর ধরে চলা দ্বন্দ্ব মাত্র একটি বৈঠকেই মিটে যাবে—এমন প্রত্যাশা কেউ করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আরআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ইসমাইল বাঘাই বলেন, দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর অত্যন্ত অবিশ্বাস ও সন্দেহজনক পরিস্থিতির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এমন জটিল প্রেক্ষাপটে প্রথম বৈঠকেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব নয় বলে তারা মনে করেন। তবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে ইরান যোগাযোগ অব্যাহত রাখবে বলে তিনি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক এই প্রক্রিয়ার সাফল্য নিয়ে তিনি সামাজিক মাধ্যমে জানান যে, আলোচনার সার্থকতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং অবৈধ শর্ত পরিহার করে ইরানের ন্যায্য অধিকার মেনে নেওয়ার ওপর। উল্লেখ্য, টানা ২১ ঘণ্টার 'ইসলামাবাদ টকস' শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি বলে জানালেন ইরানের মুখপাত্র

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর ধরে চলা দ্বন্দ্ব মাত্র একটি বৈঠকেই মিটে যাবে—এমন প্রত্যাশা কেউ করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আরআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ইসমাইল বাঘাই বলেন, দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর অত্যন্ত অবিশ্বাস ও সন্দেহজনক পরিস্থিতির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এমন জটিল প্রেক্ষাপটে প্রথম বৈঠকেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব নয় বলে তারা মনে করেন। তবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে ইরান যোগাযোগ অব্যাহত রাখবে বলে তিনি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক এই প্রক্রিয়ার সাফল্য নিয়ে তিনি সামাজিক মাধ্যমে জানান যে, আলোচনার সার্থকতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং অবৈধ শর্ত পরিহার করে ইরানের ন্যায্য অধিকার মেনে নেওয়ার ওপর। উল্লেখ্য, টানা ২১ ঘণ্টার 'ইসলামাবাদ টকস' শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ