ঢাকা নিউজ

ময়মনসিংহে কৃষক হাবিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগ্রহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১৪ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে কৃষক আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে জোরপূর্বক ধান কাটতে যায়। এতে বাধা দিতে গেলে আসামিদের এলোপাতাড়ি আঘাতে নুরুন্নাহার, তাঁর নানি সুফিয়া খাতুন এবং মামা হবিবুর রহমানসহ কয়েকজন গুরুতর জখম হন। হামলার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে কৃষক হাবিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১৪ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে কৃষক আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে জোরপূর্বক ধান কাটতে যায়। এতে বাধা দিতে গেলে আসামিদের এলোপাতাড়ি আঘাতে নুরুন্নাহার, তাঁর নানি সুফিয়া খাতুন এবং মামা হবিবুর রহমানসহ কয়েকজন গুরুতর জখম হন। হামলার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ