জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ এবং গ্রাহক হয়রানি কমাতে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে মহানগরীর কুমারপাড়ার একটি ফিলিং স্টেশনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক ৫ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং প্রাইভেট কার বা মাইক্রোবাস চালক ২ হাজার টাকার তেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের কর্মীরা সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তেল সরবরাহ করবেন, ফলে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। এছাড়া কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, কোনো গ্রাহক একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিন আর তেল নিতে পারবেন না। যদি কেউ নির্ধারিত সময়ের আগে পুনরায় তেল নিতে আসেন, তবে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। প্রশাসনের এই উদ্যোগের ফলে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে এবং জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন