ঢাকা নিউজ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

ছবি: সংগ্রহীত

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ব্যারিস্টার মাহবুব।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন টেকনোক্র্যাট মন্ত্রী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা এই প্রথিতযশা আইনজীবী লন্ডনের কিংস কলেজ ও লিংকনস ইন থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনসহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ব্যারিস্টার মাহবুব।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন টেকনোক্র্যাট মন্ত্রী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা এই প্রথিতযশা আইনজীবী লন্ডনের কিংস কলেজ ও লিংকনস ইন থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনসহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ