ঢাকা নিউজ

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে এবং রিয়ালে টোল আদায়ের ঘোষণা

ছবি: সংগ্রহীত

হরমুজ প্রণালি এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।

হাজি বাবাই স্পষ্ট করে বলেন, ইরানের পার্লামেন্টের ২৫০ জন সদস্য সর্বসম্মতভাবে এই পরিকল্পনা সমর্থন করেছেন। সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে কোনো পরিস্থিতিতেই কারো সাথে কোনো আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার দাবি করেন, ইরানের তেল এখন কার্যত নিষেধাজ্ঞামুক্ত হয়ে পড়েছে। তিনি জানান, ইরানি জাতি তাদের দাবির প্রশ্নে এক ইঞ্চিও পিছু হটবে না।

বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয় এবং এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা আমেরিকার অন্যতম প্রধান দাবি ছিল। গত সপ্তাহে ইরানের সাথে স্বাক্ষরিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা প্রণালি থেকে মাইন অপসারণের প্রস্তুতি ও ডেস্ট্রয়ার মোতায়েনের কথা জানালেও, ইরান ওই এলাকায় মার্কিন রণতরীর উপস্থিতির দাবি অস্বীকার করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে এবং রিয়ালে টোল আদায়ের ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালি এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।

হাজি বাবাই স্পষ্ট করে বলেন, ইরানের পার্লামেন্টের ২৫০ জন সদস্য সর্বসম্মতভাবে এই পরিকল্পনা সমর্থন করেছেন। সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে কোনো পরিস্থিতিতেই কারো সাথে কোনো আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার দাবি করেন, ইরানের তেল এখন কার্যত নিষেধাজ্ঞামুক্ত হয়ে পড়েছে। তিনি জানান, ইরানি জাতি তাদের দাবির প্রশ্নে এক ইঞ্চিও পিছু হটবে না।

বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয় এবং এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা আমেরিকার অন্যতম প্রধান দাবি ছিল। গত সপ্তাহে ইরানের সাথে স্বাক্ষরিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা প্রণালি থেকে মাইন অপসারণের প্রস্তুতি ও ডেস্ট্রয়ার মোতায়েনের কথা জানালেও, ইরান ওই এলাকায় মার্কিন রণতরীর উপস্থিতির দাবি অস্বীকার করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ