ঢাকা নিউজ

বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে বলে ইরানি রাষ্ট্রদূতের আশ্বাস

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন যে, হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুতই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত এক শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সুখবর দেন। তিনি উল্লেখ করেন, বর্তমান যুদ্ধাবস্থার কারণে অনেক জাহাজ সেখানে অপেক্ষায় থাকলেও বাংলাদেশ সরকারের সাথে আলাপ করে দ্রুত এই সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ইরানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে কোনো শত্রুতা নেই এবং ইরান সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে তিনি জানান, ইরান মর্যাদার ভিত্তিতে আলোচনা করতে চেয়েছিল এবং যুদ্ধবিরতি চলাকালীন তারা কোনো হামলা না করার সিদ্ধান্তে অটল ছিল। তবে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানে পরিচালিত মার্কিন ও ইসরাইলি হামলার তীব্র সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো মূলত ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে হামলা চালিয়েছে, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, আমেরিকা ইরানের স্কুল, কলেজ ও হাসপাতালে হামলা চালিয়ে শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে গণহত্যা চালিয়েছে। ইরান কখনোই যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তারা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ এবং ইরানের কালচারাল কাউন্সেলরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শহীদ ইরানি শিশুদের স্মরণে প্রতীকী কফিন ও রক্তাক্ত স্কুল ব্যাগ প্রদর্শনী এবং যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে বলে ইরানি রাষ্ট্রদূতের আশ্বাস

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ