বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী বাংলাদেশের সাধারণ যাত্রীদের জন্য সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নয়নের তাগিদ দেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত দ্রুত সেবার মান উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবের নতুন এয়ারলাইন্স 'রিয়াদ এয়ার'-এর স্টেশন বাংলাদেশে চালু এবং নিয়মিত ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার ব্যাপারে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন