সভাপতি পদে হাবিবুর রহমান রনির নাম প্রস্তাব, কমিটি গঠন নিয়ে অভিভাবক-সচেতন মহলে প্রশ্ন
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারি বরাদ্দে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগের মধ্যেই পরিচালনা কমিটির সভাপতি পদকে ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও অভিযোগ দেখা দিয়েছে।
স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান রনির নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। হাবিবুর রহমান রনি বর্তমানে তালজাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে হাবিবুর রহমান রনিকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেখতে আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার পরিবেশকে অগ্রাধিকার দেবেন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুত করা প্রস্তাবিত তালিকায় সভাপতি পদে হাবিবুর রহমান রনিসহ একাধিক ব্যক্তির নাম সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এডহক কমিটি গঠন প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা করছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সভাপতি পদে নিজে দায়িত্ব নেওয়ার আগ্রহ থেকেই তিনি কমিটি গঠন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সারওয়ার আলম লিটন বর্তমানে আরও দুটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নতুন করে তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে তাঁর আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। একাধিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকা একজন ব্যক্তি একই সঙ্গে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চাইলে তা কতটা যৌক্তিক—এ নিয়েও আলোচনা চলছে।
অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, কোনো রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন প্রক্রিয়া আটকে রাখা উচিত নয়। তাদের মতে, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অভিভাবকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছভাবে কমিটি গঠন করা প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিদ্যালয়ের কমিটি গঠনের বিষয়টি সরকারি বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের স্বার্থ ও প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার আলম লিটনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি, দ্রুত জটিলতার অবসান ঘটিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিধিসম্মতভাবে তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হোক।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন