জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেজ খুলে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কার্যক্রমের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামক গ্রুপসহ বেশ কিছু পেজে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজটিই পরিচালনা করেন।
জনসাধারণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া যারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের প্রতারণামূলক অপপ্রচারে জড়িত থাকবে, তাদের কঠোর দায়ভার বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।
ইতিমধ্যে এই ডিজিটাল জালিয়াতি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন