আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান ভারতের দিল্লির একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার 'হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস' নামক একটি বিরল ও প্রাণঘাতী রোগে ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমে যাওয়া এবং মেরুদণ্ডের পুরনো অস্ত্রোপচারের জটিলতা দেখা দিলেও পরবর্তীতে বোন ম্যারো টেস্টে তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে। বর্তমানে যক্ষ্মা ও ডেঙ্গু সংক্রমণের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শাপুরের এই সংকটাপন্ন অবস্থায় ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। শহীদ আফ্রিদি, রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার খরচ বহন করছে। উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম জয়ের নায়ক শাপুর জাদরান গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন