ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার সকালে তাদের ফাঁসি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। দণ্ডপ্রাপ্তরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশনায় ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা মোসাদের কাছ থেকে ইরানের স্পর্শকাতর স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তারা বিভিন্ন সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেই ভিডিও নেটওয়ার্ক পরিচালকদের কাছে পাঠাতেন। এসব নাশকতামূলক কাজের বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানায়, তেহরানের দুটি সরকারি ও সামরিক দপ্তরে নতুন করে হামলার পরিকল্পনা করার সময় থেকেই এই চক্রটি নজরদারিতে ছিল। এই নেটওয়ার্কটি দীর্ঘ সময় ধরে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের এই দণ্ড কার্যকর করা হলো।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন