দক্ষিণ লেবাননে একজন ইসরাইলি সেনা কর্তৃক যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ইসরাইলি সামরিক বাহিনী সোমবার এই ছবির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্ত সেনা দক্ষিণ লেবাননে স্থল অভিযানে নিয়োজিত ছিলেন। এই ঘটনাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার পাশাপাশি বিশ্বজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
ইসরাইলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সংসদ সদস্য আয়মান ওদেহ ও আহমদ তিবি অভিযোগ করেছেন যে, গাজা ও জেরুজালেমে ধর্মীয় উপাসনালয় এবং অনুসারীদের ওপর ধারাবাহিক হামলার বিচার না হওয়ায় এই ধরণের ধৃষ্টতা বাড়ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সামরিক কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অধিকারকর্মীরা এই ঘটনায় পশ্চিমা বিশ্বের নীরবতার সমালোচনা করে একে পরিকল্পিত বর্ণবাদী আচরণ হিসেবে অভিহিত করেছেন। পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর পশ্চিম তীরে ৪৫টি মসজিদে হামলা এবং ২০২৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে অন্তত ২০১টি সহিংসতার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে ধর্মীয় নিদর্শনের ওপর এই আক্রমণ বৃহত্তর সাংস্কৃতিক ও ধর্মীয় বিদ্বেষেরই প্রতিফলন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন