ঢাকা নিউজ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

ছবি : সংগৃহীত

নানা প্রয়োজনে প্রতিদিন মানুষ দোকানপাট ও মার্কেটে যাতায়াত করেন। তবে তীব্র যানজট পেরিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে যদি দেখা যায় সব বন্ধ, তাহলে পুরো শ্রম ও সময়টাই বিফলে যায়। তাই ক্রেতাদের সুবিধার্থে সপ্তাহের প্রতি রোববার রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকার মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখা হয়।

রোববার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে তার মধ্যে রয়েছে—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর অঞ্চল। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল এবং ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাটও বন্ধ থাকে। গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাটও এই ছুটির আওতাভুক্ত।

নির্দিষ্ট এলাকার পাশাপাশি এই দিনে বিশেষ কিছু বড় মার্কেট ও শপিং কমপ্লেক্সও পুরোপুরি বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স ও বনানী সুপার মার্কেট। পাশাপাশি ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও রোববার বন্ধ রাখা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ