ঢাকা নিউজ

বদলগাছীতে পেট্রোল দেবে আগামীকাল সকালে, আজ সন্ধ্যা থেকেই ২৫০ মোটরসাইকেল লাইনে

নওগাঁর বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশনে পেট্রোল পাওয়া যাবে আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮ টায় তবে আজ (১৩ এপ্রিল) সোমবার সন্ধ্যা থেকে পাম্পে লাইনে দাড়িয়েছে প্রায় ২৫০টি মোটরসাইকেল। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশন বদলগাছি-নওগাঁ হাইওয়ের পাশেই।সেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প থেকে শুরু করে এই প্রধান সড়কের বাম পাশে লাইনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে প্রায় ২৫০ জন বাইক চালক। এখানেই রাত কাটিয়ে সকালে পেট্রোল নিয়ে যাওয়ার প্রয়াস সকলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।প্রায় ১১ কি:মি: দূর থেকে পেট্রোল নিতে আসা নাজমুল নামক এক যুবক জানান, "আমি ১১ কি:মি: দূর থেকে এসেছি। এক পরিচিত ব্যক্তির কাছে থেকে জানতে পারলাম আগামীকাল সকালে এখানে পেট্রোল পাওয়া যাবে এবং আজকে সন্ধ্যা থেকেই নাকি সবাই সিরিয়াল দিচ্ছে তাই দ্রুত আসলাম সিরিয়ালে দাঁড়ানোর জন্য।"

বদলগাছীতে পেট্রোল দেবে আগামীকাল সকালে, আজ সন্ধ্যা থেকেই ২৫০ মোটরসাইকেল লাইনে
৩ হাজার ৫ শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷     আজ শুক্রবার২০মার্চ সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩মহাদেবপুর-বদলগাছী আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে।    প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়।    ফজলে হুদা বাবুল বলেন, &ampampquotআমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।&ampampquot    এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।    ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।

৩ হাজার ৫ শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার২০মার্চ সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩মহাদেবপুর-বদলগাছী আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়। ফজলে হুদা বাবুল বলেন, &ampquotআমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।&ampquot এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।