ঢাকা নিউজ

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু; শিক্ষক গুরুতর আহত

ছবি : সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লাবলু দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক লাবলু দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে (৩৮) ভ্যানে করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলের হাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লাবলু হোসেনের মৃত্যু হয়।

গুরুতর আহত শিক্ষক আখতারুজ্জামানকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বজ্রপাতে আহত শিক্ষকের বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবার ও এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু; শিক্ষক গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লাবলু দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক লাবলু দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে (৩৮) ভ্যানে করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলের হাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লাবলু হোসেনের মৃত্যু হয়।

গুরুতর আহত শিক্ষক আখতারুজ্জামানকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বজ্রপাতে আহত শিক্ষকের বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবার ও এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ