ঢাকা নিউজ

শরীয়তপুরে নিখোঁজের ২৩ দিন পর পুরাতন কবরে মিলল বৃদ্ধের লাশ

ছবি : সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৩ দিন পর মন্টু বেপারী ওরফে মনু বেপারী নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় স্থানীয় হাসেম মাদবরের পুরাতন কবর থেকে স্বজন ও স্থানীয়রা তার মরদেহটি খুঁজে পান। উদ্ধারের সময় নিহতের শরীরে গামছা ও বিছানার চাদর প্যাঁচানো ছিল। নিহত মন্টু বেপারী ওই গ্রামের মৃত সোনাই বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মন্টু বেপারী খাদিজা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চললে ৬ মাস আগে খাদিজা তাকে ডিভোর্স দেন। এরপর মন্টু বেপারী তার কাছ থেকে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধারের দাবিতে আদালতে মামলা দায়ের করেন। গত ২৭ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ ঘটনায় তার বোন মিনারা বেগম থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ৭ লাখ টাকার মামলা করার জেরে তাকে হত্যা করে অন্যের কবরে লাশ লুকিয়ে রাখা হয়েছে। নিখোঁজের পর পুলিশকে বারবার জানালেও সাড়া না পেয়ে তারা নিজেরাই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ৩-৪ বছর আগের এক পুরাতন কবরে নতুন মাটি দেখে তাদের সন্দেহ হয় এবং সেখানে খুঁড়ে মন্টু বেপারীর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। আংগারিয়া পুলিশ ফাঁড়ি ও পালং মডেল থানা জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে নিখোঁজের ২৩ দিন পর পুরাতন কবরে মিলল বৃদ্ধের লাশ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৩ দিন পর মন্টু বেপারী ওরফে মনু বেপারী নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় স্থানীয় হাসেম মাদবরের পুরাতন কবর থেকে স্বজন ও স্থানীয়রা তার মরদেহটি খুঁজে পান। উদ্ধারের সময় নিহতের শরীরে গামছা ও বিছানার চাদর প্যাঁচানো ছিল। নিহত মন্টু বেপারী ওই গ্রামের মৃত সোনাই বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মন্টু বেপারী খাদিজা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চললে ৬ মাস আগে খাদিজা তাকে ডিভোর্স দেন। এরপর মন্টু বেপারী তার কাছ থেকে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধারের দাবিতে আদালতে মামলা দায়ের করেন। গত ২৭ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ ঘটনায় তার বোন মিনারা বেগম থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ৭ লাখ টাকার মামলা করার জেরে তাকে হত্যা করে অন্যের কবরে লাশ লুকিয়ে রাখা হয়েছে। নিখোঁজের পর পুলিশকে বারবার জানালেও সাড়া না পেয়ে তারা নিজেরাই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ৩-৪ বছর আগের এক পুরাতন কবরে নতুন মাটি দেখে তাদের সন্দেহ হয় এবং সেখানে খুঁড়ে মন্টু বেপারীর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। আংগারিয়া পুলিশ ফাঁড়ি ও পালং মডেল থানা জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ