প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, ইরানে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এই সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের বর্তমান জরুরি অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রেরিত এই সহায়তা সামগ্রীগুলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে পৌঁছানো হবে।
সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে জরুরি ওষুধ, চিকিৎসাসরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী উপকরণ। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইরানি রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষিতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট তৈরি হয়েছে। সেই সংকট মোকাবিলায় বাংলাদেশের এই সহমর্মিতার পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন