ঢাকা নিউজ

খেলাধুলা ও সংস্কৃতিকে সম্মানজনক পেশা হিসেবে গড়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, অন্যান্য প্রচলিত পেশার মতো খেলাধুলা এবং সংস্কৃতিকেও একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার সারাদেশে ‘নতুন কুঁড়ি’ নামক একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিভাবান তরুণদের চিহ্নিত করে তাদের উন্নত প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দেওয়া, যাতে ভবিষ্যতে তারা খেলাধুলাকেই স্থায়ী জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে।

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, বিদেশি অপসংস্কৃতির প্রভাবে আমাদের অনেক গ্রামীণ খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। প্রধানমন্ত্রী খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলা পুনরুজ্জীবিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খেলাধুলা ও সংস্কৃতিকে সম্মানজনক পেশা হিসেবে গড়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, অন্যান্য প্রচলিত পেশার মতো খেলাধুলা এবং সংস্কৃতিকেও একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার সারাদেশে ‘নতুন কুঁড়ি’ নামক একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিভাবান তরুণদের চিহ্নিত করে তাদের উন্নত প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দেওয়া, যাতে ভবিষ্যতে তারা খেলাধুলাকেই স্থায়ী জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে।

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, বিদেশি অপসংস্কৃতির প্রভাবে আমাদের অনেক গ্রামীণ খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। প্রধানমন্ত্রী খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলা পুনরুজ্জীবিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ