ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়িদ আল-শুহাদার (কেএসএস) শীর্ষ নেতা আবু আলা আল ওয়ালাইয়ের খোঁজ পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নেতার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।
হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি ওরফে আবু আলা আল ওয়ালাইয়ের বিরুদ্ধে ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট হামলার পেছনেও তার নির্দেশ ও পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
বর্তমানে ইরাকের পার্লামেন্টে ক্ষমতাসীন শিয়া জোটের অন্যতম শরিক দল হলো এই কেএসএস এবং আবু আলা আল ওয়ালাই দেশটির একজন সংসদ সদস্য। ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে বাগদাদ বিমানবন্দর এবং বিভিন্ন বিদেশি তেল কোম্পানিগুলোতেও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
দীর্ঘ সংঘাতের পর ইরাকে সম্প্রতি স্থিতিশীলতা ফিরতে শুরু করলেও ইরান কেন্দ্রিক সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে দেশটিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মূলত ইরাকে অবস্থানরত মার্কিন স্থাপনা ও জনবলকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় এই পুরস্কারের ঘোষণা দিল মার্কিন প্রশাসন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন