নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং তাঁকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন এবং বাকিদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে এবং তাঁদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন