ঢাকা নিউজ

প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন ও গুজব: এনসিপির বিবৃতিতে শিক্ষামন্ত্রীর নিন্দা

ছবি : সংগৃহীত

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ একটি গুজব এবং তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে, চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক না করেই এ ধরনের ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয়, বরং অত্যন্ত হতাশাজনক।

এর আগে এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত অভিযোগ করেছিলেন যে, গত ২০ তারিখ থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এনসিপি মনে করে, সরকারের এমন উদাসীনতা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে, চলমান এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন বিক্রির প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন ও গুজব: এনসিপির বিবৃতিতে শিক্ষামন্ত্রীর নিন্দা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ একটি গুজব এবং তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে, চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক না করেই এ ধরনের ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয়, বরং অত্যন্ত হতাশাজনক।

এর আগে এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত অভিযোগ করেছিলেন যে, গত ২০ তারিখ থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এনসিপি মনে করে, সরকারের এমন উদাসীনতা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে, চলমান এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) জানিয়েছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন বিক্রির প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ