আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দুপুরের পূর্ব পর্যন্ত ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। তবে ঢাকার বাইরের তিন অঞ্চলে (রংপুর, ময়মনসিংহ ও সিলেট) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজধানীতে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা ও শুষ্ক থাকার কথাই জানিয়েছে সংস্থাটি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন