ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ‘আইটি অফিসার’ পদে এই নিয়োগ দেবে। গত ১৪ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও, তথ্যপ্রযুক্তি পরিষেবা কিংবা সফটওয়্যার কোম্পানিতে কাজের দক্ষতার সাথে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই চুক্তিভিত্তিক পদের জন্য আবেদন করতে পারবেন।
উক্ত পদের কর্মস্থল হবে কক্সবাজার এবং বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, সন্তানদের শিক্ষা ভাতাসহ সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন