ঢাকা নিউজ

ফারাক্কা বাঁধকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ফারাক্কা বাঁধকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশ থেকে আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। শনিবার (১৬ মে) জাতীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লং মার্চ’ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, কোনো দল, ব্যক্তি বা সরকারের জন্য নয়, বরং গোটা জাতির স্বার্থে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের জন্য এ সময় তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও সীমান্তে যে হত্যাযজ্ঞ চালানো হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানান তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি বিভাজনের রাজনীতি এবং দ্বিপাক্ষিক সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন সব বক্তব্য পরিহার করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশ্বাস দেন যে, ফারাক্কা বাঁধসহ ভারতের সঙ্গে পানি নিয়ে বাংলাদেশের যেসব দীর্ঘমেয়াদি সমস্যা ও জটিলতা রয়েছে, তা বিএনপি সরকারই সমাধান করবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

ফারাক্কা বাঁধকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ফারাক্কা বাঁধকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশ থেকে আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। শনিবার (১৬ মে) জাতীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লং মার্চ’ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, কোনো দল, ব্যক্তি বা সরকারের জন্য নয়, বরং গোটা জাতির স্বার্থে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের জন্য এ সময় তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও সীমান্তে যে হত্যাযজ্ঞ চালানো হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানান তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি বিভাজনের রাজনীতি এবং দ্বিপাক্ষিক সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন সব বক্তব্য পরিহার করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আশ্বাস দেন যে, ফারাক্কা বাঁধসহ ভারতের সঙ্গে পানি নিয়ে বাংলাদেশের যেসব দীর্ঘমেয়াদি সমস্যা ও জটিলতা রয়েছে, তা বিএনপি সরকারই সমাধান করবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ