ঢাকা নিউজ

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ও ৩ নেতার পদত্যাগ

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এই বিক্ষোভ সমাবেশ থেকে নবঘোষিত কমিটিকে 'পকেট কমিটি' আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনা করার জোর দাবি জানানো হয় এবং একই সাথে তিন নেতা তাদের পদত্যাগপত্র প্রদর্শন করেন।

শনিবার (১৬ মে) বিকেলে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বখতিয়ার মাহমুদ বলেন, যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে তাদের চেয়ে রাজপথের ত্যাগ ও দলীয় প্রোগ্রামে পদবঞ্চিতদের অবদান অনেক বেশি ছিল। এই কমিটি দেখে ঝিনাইদহের আপামর সাধারণ ছাত্র জনতা হতাশ হয়েছে।

দীর্ঘদিন আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হওয়ার কথা উল্লেখ করে সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ বলেন, দল সরকার গঠন করার পর দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র, স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে এই কমিটি দেওয়া হয়েছে। তবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিশ্বাসী বলে কোনো বিশৃঙ্খলার পথে না হেঁটে গঠনমূলকভাবে এই প্রতিবাদ ও কমিটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ও ৩ নেতার পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ