ঢাকা নিউজ

আজকের টাকার মান এবং বৈদেশিক মুদ্রার বিনিময়হার

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে দেশের মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলার কেনার দাম ১২২ টাকা ৭৫ পয়সা এবং বিক্রির দামও ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যার গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা। অন্যদিকে ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪২ টাকা ৬৯ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪২ টাকা ৭২ পয়সা।

একই দিনে অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য ১৬৩ টাকা ৫১ পয়সা ও বিক্রয়মূল্য ১৬৩ টাকা ৬১ পয়সা এবং জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয়মূল্য উভয়ই শূন্য দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ান ডলার ৮৭ টাকা ৭৪ পয়সায় কেনা এবং ৮৭ টাকা ৭৭ পয়সায় বিক্রি হচ্ছে। সিঙ্গাপুর ডলারের ক্রয়মূল্য ৯৬ টাকা ৪১ পয়সা ও বিক্রয়মূল্য ৯৬ টাকা ৪৭ পয়সা এবং কানাডিয়ান ডলারের ক্রয় ও বিক্রয়মূল্য উভয়ই ৮৯ টাকা ২৭ টাকা নির্ধারিত হয়েছে।

এছাড়া প্রতিবেশী দেশ ভারতের রুপি ১ টাকা ২৮ পয়সা ক্রয় ও বিক্রয়মূল্য উভয় ক্ষেত্রে সমান রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান মুদ্রা সৌদি রিয়ালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৫৫ পয়সা এবং বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা ৫৬ পয়সা। তবে বাজার পরিস্থিতি অনুযায়ী এই মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

আজকের টাকার মান এবং বৈদেশিক মুদ্রার বিনিময়হার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ