ঢাকা নিউজ

ইরানের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র কার্যত ইরানের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

গত বুধবার (২০ মে) ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই দাবি করেন।

সাংবাদিকরা ইরানের সঙ্গে চুক্তি করতে বেশি সময় লাগছে কি না জানতে চাইলে ট্রাম্প বিষয়টি উড়িয়ে দেন। অতীতের আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, "আমি মাত্র তিন মাস ধরে ক্ষমতায় আছি এবং এর একটি বড় অংশ যুদ্ধবিরতির মধ্যেই কেটেছে। আমরা এটি নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না, আমরা ইরানকে একটি সুযোগ দেব।"

এই আলোচনার একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘কার্যত ইরানের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে’। এর আগে অবশ্য ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন যে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।

অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে তারা এমন কোনো চুক্তিতে সই করবে না। তবে মার্কিন প্রশাসন আশাবাদী যে নিজেদের স্বার্থ পুরোপুরি বজায় রেখেই তারা ইরানকে একটি চুক্তিতে বাধ্য করতে পারবে। এই দুই অনড় অবস্থানের কারণে পুরো বিষয়টি মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইরানের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র কার্যত ইরানের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

গত বুধবার (২০ মে) ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই দাবি করেন।

সাংবাদিকরা ইরানের সঙ্গে চুক্তি করতে বেশি সময় লাগছে কি না জানতে চাইলে ট্রাম্প বিষয়টি উড়িয়ে দেন। অতীতের আফগানিস্তান ও ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, "আমি মাত্র তিন মাস ধরে ক্ষমতায় আছি এবং এর একটি বড় অংশ যুদ্ধবিরতির মধ্যেই কেটেছে। আমরা এটি নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না, আমরা ইরানকে একটি সুযোগ দেব।"

এই আলোচনার একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘কার্যত ইরানের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে’। এর আগে অবশ্য ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন যে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।

অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে তারা এমন কোনো চুক্তিতে সই করবে না। তবে মার্কিন প্রশাসন আশাবাদী যে নিজেদের স্বার্থ পুরোপুরি বজায় রেখেই তারা ইরানকে একটি চুক্তিতে বাধ্য করতে পারবে। এই দুই অনড় অবস্থানের কারণে পুরো বিষয়টি মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ